ইলিশ পোলাও ।
😊
😊
বাংলাদেশের বিখ্যাত ইলিশ পোলাও আজ চেষ্টা করে দেখলাম ।যানি না কেমন লাগবে।
উপকরন : ইলিশ মাছ চার পিস ।
গোবিন্দভোগ চাল দুই কাপ ।(ত্রিশ মিনিট ভিজিয়ে জল ঝরিয়ে রাখা)
নারকেল দুধ দু কাপ ।
এক টেবিল চামচ মিস্টি দই একটু ময়দা দিয়ে ফেটিয়ে রেখেছি ।
পেঁয়াজ কুচি একটা ।
আদা বাটা এক টেবিল চামচ ।
রসুন বাটা এক টেবিল চামচ ।
লঙ্কা গুরো এক চা চামচ ।
একটা পেঁয়াজের রস ।
আদার রস এক চা চামচ ।
রসুনের রস এক চা চামচ ।
কাঁচা, পাকা লঙ্কা আন্দাজমতো ।
সাদা তেল, ঘি ।
প্রণালী :করাইতে তেল, ঘি দিয়ে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে, পরিমাণ মতো নুন দেবেন ।ভালো করে নাড়াচাড়া করে ফেটানো মিস্টি দই দেবেন ।মশলা গা মাখা হয়ে এলে নারকেল দুধ দেবেন ।কয়েকটি কাঁচালঙ্কা দেবেন ।পেঁয়াজ নরম হয়ে গেছে দেখলে ইলিশ মাছের পিস দিয়ে হালকা হাতে একটু নারিয়ে আবার ও কিছুটা নারকেল দুধ দিয়ে ফুটতে দেবেন ।ইলিশ মাছ সেদ্ধ হতে একদম সময় লাগবে না । দশ মিনিট মতো হালকা আঁচ হলেই মাছ নরম হয়ে যাবে ।তেল ছেরে এলে গ্যাস অফ করে দিতে হবে ।
এরপর পোলাও বানানোর জন্যে করাইতে তেল, ঘি দিয়ে তাতে কাঁচালঙ্কা দিয়ে, পেঁয়াজের রস, আদার রস, রসুনের রস দিয়ে, খানিকটা ইলিশ মাছের ঝোল দিয়ে আগে থেকে ত্রিশ মিনিট ভিজিয়ে, জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে নাড়াচাড়া করতে হবে । এরপর যা চাল তার ডাবল পরিমাণ জল দেবেন । দু কাপ চালে তিন কাপ জল এবং এক কাপ নারকেল দুধ দিতে হবে । পরিমাণ মতো নুন দিতে হবে ।এরপর চাল সেদ্ধ হয়ে এলে এবং ঝরঝরে হয়ে গেছে দেখলে ইলিশ মাছের পিস উপর থেকে দিয়ে, এবং খানিকটা ঝোল মাছের উপরে থেকে দিয়ে সিম করে দশ মিনিট দম দিতে হবে ।
দশ মিনিট পর পরিবেশন করবেন ইলিশ পোলাও

No comments:
Post a Comment